PYQ NEET- সালোকসংশ্লেষণ এবং শ্বসন 1 L-1
প্রশ্ন: নিচে দুটি বিবৃতি দেওয়া হল: একটি হল অ্যাসারশন A এবং অন্যটি হল রিজন R হিসেবে চিহ্নিত। (NEET 2023)
অ্যাসারশন A : গ্লাইকোলাইসিসে দুটি ধাপে ATP ব্যবহৃত হয়।
রিজন R: প্রথম ATP গ্লুকোজকে গ্লুকোজ-৬-ফসফেটে রূপান্তরে এবং দ্বিতীয় ATP ফ্রুক্টোজ-৬-ফসফেটকে ফ্রুক্টোজ-১, ৬-বিসফসফেটে রূপান্তরে ব্যবহৃত হয়।
উপরের বিবৃতিগুলির আলোকে, নিচে দেওয়া বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন:
A) A এবং R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।
B) A এবং R উভয়ই সত্য কিন্তু R হল A-এর সঠিক ব্যাখ্যা নয়।
C) A সত্য কিন্তু R মিথ্যা।
D) A মিথ্যা কিন্তু R সত্য।